Cooltext764879529 50

বাংলাদেশ গেমস
আয়োজনের
উদ্যোগ

(bdnews25.wapamp.com/Dhaka)
-
২০০৩ সালে সর্বশেষ
হয়েছিলো বাংলাদেশ
গেমস। দীর্ঘ দিন পর বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশন (বিওএ)
এই
প্রতিযোগিতা আয়োজনের
উদ্যোগ নিয়েছে।
আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশ
গেমস আয়োজনের জন্য
ক্রীড়া মন্ত্রণালয়কে প্রস্তাবও
দিয়েছে তারা। বিওএ’র মহাপরিচালক
কর্নেল (অব.) এম
ওয়ালিউল্ল¬াহ
জানিয়েছেন এই তথ্য।
তিনি বলেন,
“ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছ
মন্ত্রণালয়
থেকে আমাদের
জানানো হয়েছে,
সরকারের ওপরের মহলের
সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত
নেয়া হবে।” দেশের সব
জেলাকে নিয়ে গেমস
আয়োজন করতে প্রচুর
টাকার প্রয়োজন। শুধু
বিওএ’র পক্ষে সেই অর্থ
জোগাড় করা সম্ভব নয়। তাই
তারা ক্রীড়া মন্ত্রণালয়ের
সহায়তা চেয়েছে। গেমস আয়োজনের জন্য
ক্রীড়া মন্ত্রনালয়ের
কাছে বাজেটও
পাঠিয়েছে বিওএ।
বিওএ’র মহাপরিচালক
জানিয়েছেন, “বাংলাদেশ গেমস আয়োজনের জন্য ৯
কোটি টাকার মতো খরচ
হতে পারে। আমরা চাই
সব জেলাকে নিয়েই
গেমস আয়োজন করতে।” লন্ডন অলিম্পিক
গেমসে বাংলাদেশের
হতাশাজনক ফলের
কারণে এই
প্রতিযোগিতা আয়োজনের
জন্য নড়েচড়ে বসেছে বিওএ।
দীর্ঘ ৯ বছর বাংলাদেশ
গেমস আয়োজন না হওয়ায়
নতুন
প্রতিভা উঠে আসছে না।
পুরনোদের কাছ থেকেও প্রত্যাশিত ফল
পাওয়া যাচ্ছে না। তাই নতুন
প্রতিভা খুঁজে বের করার
উদ্যোগ নিয়েছে বিওএ।
ওয়ালিউল্ল¬াহ
জানিয়েছেন, “পুরনোদের
কাছ থেকে আর ভালো ফলের
আশা না করাই উচিৎ।
আমাদের এখন নতুন
প্রতিভা খুঁজে বের
করে তাদের তৈরি করার
দিকে মনযোগ দিতে হবে। তা হলেই
হয়তো ভালো কিছুর
আশা করা যেতে পারে।” “পুরনো কোনো খেলোয়াড়ই
অলিম্পিকে অংশ নেয়ার
যোগ্যতা অর্জন
করতে পারেনি। ওয়াইল্ড
কার্ড
নিয়ে লন্ডনে গেছে তারা। তাদের কাছ
থেকে কীভাবে ভালো ফলের
প্রত্যাশা করা সম্ভব?”
প্রশ্ন রাখেন বিওএ
মহাপরিচালক। লন্ডন অলিম্পিকে আরচার
ইমদাদুল হক মিলন,
সাঁতারু মাহফিজুর রহমান
সাগর, শূটার শারমিন
আক্তার রতœা, অ্যাথলেট
মোহন খান ও জিমন্যাস্ট সাইখ সিজার
বাংলাদেশের
প্রতিনিধিত্ব করেন।
কিন্তু কেউই বাছাই
পর্বের
বাধা পেরোতে পারেননি।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2012 bdnews25.wapamp.com

Old school Swatch Watches